জেনারেল বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন বিমানবাহিনী গত শুক্রবার এক দুই-তারকা জেনারেলকে বরখাস্ত করেছে। মেজর জেনারেল মাইকেল ক্যারি নামের ওই কর্মকর্তা দেশটির পারমাণবিক ক্ষেপণাস্ত্রের দায়িত্বে ছিলেন। একটি তদন্তে তাঁর বিরুদ্ধে ‘ব্যক্তিগত অসদাচারণের’ অভিযোগ প্রমাণিত হওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়। মার্কিন বিমানবাহিনীর একজন মুখপাত্র বলেন, ক্যারিকে বিমানবাহিনীর ২০তম কমান্ডের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো প্রস্তুত রাখার গুরুদায়িত্ব এই কমান্ডের। চলতি সপ্তাহে এ নিয়ে মার্কিন পারমাণবিক কমান্ডের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বরখাস্ত করা হলো। এএফপি।