জেনারেলকে জেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ইরানের পারমাণবিক স্থাপনায় সাইবার আক্রমণের বিষয়ে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে অবসরপ্রাপ্ত একজন শীর্ষস্থানীয় মার্কিন সামরিক কর্মকর্তাকে জেরা করবে। গতকাল শুক্রবার গণমাধ্যমে এ কথা বলা হয়েছে। ওই কর্মকর্তা হচ্ছেন মেরিন জেনারেল (অব.) জেমস ‘হোস’ কার্টরাইট। ২০০৭ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের ভাইস চেয়ারম্যান ছিলেন। এনবিসি নিউজ বলেছে, ইতিমধ্যে বিচার বিভাগ জেরা করার বিষয়ে কার্টরাইটকে চিঠি দিয়ে অবহিত করেছে। এএফপি ও বিবিসি।