জেনেভা আলোচনাই রক্তপাত বন্ধের পথ: বান কি মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেনেভা শান্তি আলোচনার মাধ্যমে রক্তপাত বন্ধের উপায় খোঁজাই সিরিয়ায় সহিংসতা বন্ধের সবচেয়ে ভালো পথ বলে মনে করেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। তাই জেনেভা আলোচনায় ফিরতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
বান কি মুনের মুখপাত্র মার্টিন নেসির্কি গত মঙ্গলবার বলেন, মহাসচিব এখনো আশাবাদী, শান্তি সম্মেলন এগিয়ে যাবে। তিনি আশা করছেন, সব পক্ষই যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার টেবিলে ফিরে এসে আলোচনার প্রক্রিয়া এগিয়ে নেবে।
নেসির্কি জানান, বান কি মুন মনে করেন, এটা এমন একটি বিষয়, যা দু-একটি বৈঠকের মাধ্যমেই সমাধানে পৌঁছানো সম্ভব নয়...এ প্রক্রিয়ার জন্য দীর্ঘ সময় প্রয়োজন। জাতিসংঘের দূত লাখদার ব্রাহিমি এই প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাবেন বলে আশাবাদী তিনি।
নেসির্কি জানান, ব্রাহিমি শিগগিরই নিউইয়র্কে বান কি মুনের সঙ্গে সাক্ষাৎ করে জেনেভা আলোচনার বর্তমান পরিস্থিতি তুলে ধরবেন। এএফপি।