জেপি মরগ্যানের বিরুদ্ধে নিউইয়র্ক অঙ্গরাজ্যের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যান চেজ অ্যান্ড কোম্পানির জেপি মরগ্যান সিকিউরিটিজের বিরুদ্ধে মামলা করেছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। প্রতারণার অভিযোগে গত সোমবার নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল এ মামলা করেন।মামলায় জেপি মরগ্যান তৎকালীন বিয়ার স্টেয়ার্নস ব্যাংক ও অপর একটি কোম্পানি ইএমসি মর্টগেজের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এ প্রতারণা ২০০৮ সালে যুক্তরাষ্ট্রে আর্থিক মন্দার একটি কারণ বলে মনে করা হচ্ছে। জেপি মরগ্যান ২০০৮ সালের মার্চে বিয়ার স্টেয়ার্নস ব্যাংক কিনে নেয়।যুক্তরাষ্ট্রে ২০০৮ সালের সেই মন্দার কারণ খতিয়ে দেখতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ওয়ার্কিং গ্রুপ গঠন করার পর এই প্রথম এ ধরনের মামলা করা হলো।জেপি মরগ্যান এ মামলার বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। বিবিসি।