জেবরা মাছের কৌশল থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে এটি আবার সচল করার পদ্ধতি আবিষ্কারে বড় ধরনের গবেষণা কার্যক্রম শুরু হচ্ছে। যুক্তরাজ্য-ভিত্তিক দাতব্য প্রতিষ্ঠান ব্রিটিশ হার্ট ফাউন্ডেশনের (বিএইচএফ) বিজ্ঞানীরা এ গবেষণা করবেন। গবেষকেরা বলেছেন, মিঠাপানির জেবরা মাছ নিজেই নিজের হূৎপেশি মেরামত করতে সক্ষম। জেবরা মাছের বিস্ময়কর এ ক্ষমতার ধারণা কাজে লাগিয়ে বিজ্ঞানীরা মানুষের হূদ্যন্ত্র সচল করার বিষয়ে এ গবেষণা শুরু করতে যাচ্ছেন। বিএইচএফের পরিচালক পিটার ওয়েইসবার্গ বলেছেন, দাতব্য এ প্রতিষ্ঠানটি ৫০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। সেই থেকে হূদ্্যন্ত্রের নানা রোগ শনাক্ত এবং এর চিকিৎসা পদ্ধতি আবিষ্কারে প্রতিষ্ঠানটি অনেক সফলতা অর্জন করেছে। কিন্তু মানুষের হূদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তা আবার কীভাবে সচল করা যায় সেই পদ্ধতি আবিষ্কার করতে পারেনি প্রতিষ্ঠানটি।ওয়েইসবার্গ বলেন, বিজ্ঞানসম্মতভাবে মানুষের হূদ্যন্ত্র সচল করা সম্ভব। কারও পা ভেঙে গেলে তার যেমন শুশ্রূষা করা যায়, তেমনি হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে তার চিকিৎসাও করা সম্ভব। বিবিসি।