জেমস কানিংহাম আফগানিস্তানে নতুন মার্কিন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কূটনীতিক জেমস কানিংহামকে আফগানিস্তানের রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত করা হয়েছে। গত বৃহস্পতিবার মার্কিন সিনেট তাঁর নিয়োগ চূড়ান্ত করে।কানিংহাম কাবুলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রায়ান ক্রকারের স্থলাভিষিক্ত হবেন। এত দিন তিনি রায়ানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কাবুলের মার্কিন দূতাবাস বিশ্বের সবচেয়ে বড় দূতাবাসগুলোর অন্যতম। এই দূতাবাসে এক হাজার এক শরও বেশি কর্মকর্তা নিয়োজিত রয়েছেন। ২০১৪ সাল নাগাদ আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর সব যুদ্ধসেনা প্রত্যাহার করার কথা। নতুন রাষ্ট্রদূতকে সেনা প্রত্যাহারের এই প্রক্রিয়া তত্ত্বাবধান করতে হবে। মার্কিন সিনেটে দীর্ঘ নামের তালিকা থেকে কানিংহামকে রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত করা হয়। এএফপি।