জেমস বন্ডের গাড়ি নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমস বন্ড সিরিজের বিখ্যাত গাড়ি অ্যাস্টন মার্টিন কিনতে চান? আপনার জন্য সুখবর। ০০৭ ট্রেডমার্কের এই গাড়ি বিক্রি হবে। গাড়িটি আগামী মাসে নিলামে বিক্রির আয়োজন করছে আন্তর্জাতিক নিলামকারী প্রতিষ্ঠান ক্রিস্টি’জ।বন্ড সিরিজের কোয়ান্টাম অব সোলিস-এর প্রথম দৃশ্যেই দেখা যায় অত্যাধুনিক এই স্পোর্টস কার। ইতিমধ্যে সারা বিশ্বের কোটি দর্শকের কাছে পরিচিতি পেয়েছে গাড়িটি। জেমস বন্ড সিরিজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৫ অক্টোবর উদ্যাপন করা হবে গ্লোবাল জেমস বন্ড দিবস। দিবসটি উপলক্ষে ক্রিস্টি নিলামের আয়োজন করছে। দক্ষিণ কেনসিংটনে নিলামে তোলা হবে গাড়িটি। ব্রিটিশ লেখক ইয়ান ফ্লেমিং ১৯৫৩ সালে জেমস বন্ড নামের গোয়েন্দা চরিত্র সৃষ্টি করেন। টাইম সাময়িকী।