প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অরোরায় সিনেমা হলে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার জেমস হোমসের বাড়ি থেকে গতকাল রোববার বিস্ফোরক তৈরির উপাদান ও ৩০টির বেশি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। জেমসের স্বীকারোক্তি অনুযায়ী, পুলিশ রোবট ব্যবহার করে এগুলো উদ্ধার করে। কয়েক মাস ধরে এসব বিস্ফোরক মজুদ করেন জেমস।অরোরার একটি সিনেমা হলে গত শুক্রবার ব্যাটম্যান সিরিজের সর্বশেষ ছবি দ্য ডার্ক নাইট রাইজেজ চলার সময় একজন বন্দুকধারী হলে ঢুকে গুলি চালায়। এতে ১২ জন নিহত ও ৫৮ জন আহত হয়। এ ঘটনায় জেমসকে গ্রেপ্তার করা হয়।অরোরার পুলিশপ্রধান ড্যান ওয়টস জানান, জেমসের বাড়ি থেকে বিস্ফোরক তৈরির রাসায়নিক উপাদান ও ৩০টিরও বেশি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। পুলিশের মুখপাত্র ক্যাসিডে কারসন বলেন, এ ঘটনায় জেমস ছাড়া আরও একজন জড়িত থাকতে পারে বলে গণমাধ্যমে বলা হচ্ছে। এএফপি।