জেরি অ্যাডামস আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর আয়ারল্যান্ডের রাজনৈতিক দল সিন ফেইনের প্রেসিডেন্ট জেরি অ্যাডামসকে আটক করে একটি হত্যাকাণ্ডের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। গত বৃহস্পতিবার তাঁকে আটকের পর যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডজুড়ে নিন্দার ঝড় ওঠে। ১৯৭২ সালে চাঞ্চল্যকর ম্যাককনফিল হত্যাকাণ্ডের ব্যাপারে অ্যাডামসকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উত্তর আয়ারল্যান্ডের তৎকালীন বিচ্ছিন্নতাবাদী সংগঠন আইরিশ রিপাবলিকান আর্মিকে (আইআরএ) ওই হত্যাকাণ্ডের জন্য দায়ী করা হয়। আইআরএ ছিল সিন ফেইনের সশস্ত্র শাখা। যুক্তরাজ্যের গুপ্তচর অভিযোগে ১০ সন্তানের জননী জেন ম্যাককনফিলকে আইআরএর সদস্যরা তুলে নিয়ে যান। ২০০৩ সালে তাঁর গুলিবিদ্ধ দেহাবশেষ পাওয়া যায়। এএফপি।