জেরুজালেমে গির্জা বন্ধের উপক্রম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেরুজালেমের একটি খ্রিষ্টীয় গির্জার কাছে প্রায় ২০ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের পানির বিল পাওনা হয়েছে। এই বিল দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় উপাসনালয়টি বন্ধ হতে বসেছে। খ্রিষ্ট ধর্মাবলম্বীরা এই স্থানটিতে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল বলে মনে করেন।ইসরায়েলের পানি সরবরাহকারী প্রতিষ্ঠান হ্যাগিহন বড় অঙ্কের এই বিল দাবি করলে গির্জার ব্যাংক অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয়। ফলে ধর্মযাজক, গির্জার কর্মী ও শিক্ষকদের মাসিক বেতন আটকা পড়ে। কয়েক দশক আগে জেরুজালেম কর্তৃপক্ষের সঙ্গে গির্জা কর্তৃপক্ষের একটি মৌখিক সমঝোতা হয়। সেখানে ধর্মীয় এই উপাসনালয় থেকে পানির বিল না নেওয়ার সিদ্ধান্ত হয়। বিবিসি।