জেরুজালেমে প্রবেশের ওপর ফিলিস্তিনিদের বিধিনিষেধ আরোপ
ইসরায়েল জেরুজালেমের আল-আকসা মসজিদ এলাকায় ফিলিস্তিনিদের প্রবেশাধিকারের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। সেই সঙ্গে গাজার আশপাশের এলাকার নিরাপত্তা আরও জোরদার করেছে।ইসরায়েলের বিধিনিষেধ অনুসারে অনূর্ধ্ব ৪০ বছরের কোনো ফিলিস্তিনিকে আল-আকসা মসজিদ এলাকায় ঢুকতে দেওয়া হবে না। বিশ্বে আল-আকসা মসজিদ মুসলমানদের পবিত্রতম স্থানের একটি। ইহুদিদের কাছেও এটি পবিত্র স্থান।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি নির্বাচন সামনে রেখে প্রাইমারিতে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়েছে। হামাস-নিয়ন্ত্রিত গাজায় স্থল অভিযান না চালিয়ে যুদ্ধবিরতি চুক্তি সই করায় ইসরায়েলিদের মধ্যে নেতানিয়াহুর জনপ্রিয়তা কমেছে—এমন আশঙ্কার মধ্যেই প্রাইমারিতে অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। এদিকে গতকাল শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসনা বলেছে, প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ইসরায়েলের বিরুদ্ধে ‘জয়ী’ হওয়ায় হামাসকে অভিনন্দন জানিয়েছেন। আট দিন ধরে ইসরায়েল ও গাজার মধ্যে চলা যুদ্ধ অস্ত্রবিরতি চুক্তির মধ্য দিয়ে গত বুধবার শেষ হয়। এএফপি।