প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার গতকাল বৃহস্পতিবার তাঁর দল লেবার পার্টির নেতা-কর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, বামপন্থী আইনপ্রণেতা জেরেমি করবিনকে দলটির পরবর্তী নেতা নির্বাচন করা ভুল হবে। তাঁকে দলীয় প্রধান করা হলে লেবার পার্টি নিশ্চিহ্ন হয়ে যাবে। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে ব্লেয়ার আরও বলেন, ‘তাঁরা চোখ বন্ধ করে, হাত বাঁধা অবস্থায় হাঁটতে হাঁটতে খাদের কিনারায় এসে দাঁড়িয়েছেন।’ দলীয় নেতা নির্বাচনে আজ শুক্রবার ভোট শুরু হচ্ছে। এক মাস ধরে তা চলবে। জনমত জরিপে দেখা গেছে, জেরেমি এগিয়ে আছেন।
রয়টার্স