প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় গেলে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর মেয়েজামাই রবার্ট ভদ্রকে কারাগারে যেতে হবে। বিজেপির জ্যেষ্ঠ নেতা উমা ভারতী গত শনিবার উত্তর প্রদেশের ঝাঁসিতে সাংবাদিকদের এ কথা বলেন। উমা বলেন, ‘সোনিয়া গান্ধীর মেয়ের জামাতা অনেক অসৎ কর্মের সঙ্গে জড়িত। বিজেপি ক্ষমতায় এলে আপনারা নিশ্চিত থাকেন, তাঁকে জেলে যেতে হবে।’ টাইমস অব ইন্ডিয়া।