জেসিকার হারিয়ে যাওয়া...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে বন্যায় এ পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ আছে ১৬ জন। তাদের মধ্যে ২৩ মাস বয়সী জেসিকা কিপের হারিয়ে যাওয়ার কাহিনিটি বড়ই মর্মান্তিক।জেসিকাসহ তিন সন্তানকে নিয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা মা স্টানসি কিপ গত সোমবার গ্রান্থাম শহরের বাড়িতেই ছিলেন। এমন সময় বানের পানি হুড়মুড় করে ঢুকে পড়ে তাঁদের ঘরের মধ্যে। পানির তোড় তাঁদের ঘর থেকে ভাসিয়ে বের করে নিয়ে আসে। তখনো মেয়েকে শক্ত হাতে আঁকড়ে রেখেছিলেন মা স্টানসি কিপ। বানের পানির তোড়ে ভেসে যেতে যেতে পাশের একটি রেললাইনের স্লিপারে পা আটকে যায় স্টানসির। ওই অবস্থায় মেয়েকে নিয়ে ডুবে যেতে থাকেন তিনি। একপর্যায়ে স্টানসি দেখেন, মেয়ে আর তাঁর কাছে নেই। পানিতে ভেসে গেছে। এর কিছুক্ষণ পর উদ্ধারকারীরা হেলিকপ্টার নিয়ে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে স্টানসিকে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, কিন্তু জেসিকা হয়তো চিরতরে হারিয়ে গেছে বানের পানিতে।ঘটনার সময় স্টানসির স্বামী জেসিকার বাবা ম্যাথু কিপ বাড়ির গ্যারেজে ছিলেন। বন্যার পানি তাঁকে ভাসিয়ে নিয়ে যায় পাশের একটি বাড়িতে। তিনি বেঁচে গেছেন, তাঁদের অপর দুই সন্তানও বেঁচে আছে। ওই সন্তান নিজেদের বাড়িতে আসবাবপত্রের ওপর ওঠে বানের পানি থেকে জীবন রক্ষা করেছে। ওই দিনের ঘটনায় মারা গেছে জেসিকার দাদি পলিন ম্যাঙ্গার। নিখোঁজ আছে তার নানি ডন রাদকে।স্থানীয় দমকলকর্মী ডেনি ম্যাকগুয়ার হারিয়েছেন তাঁর এক মেয়ে, ছেলে ও স্ত্রীকে। কেবল বেঁচে আছে তাঁর সাত বছর বয়সী ছেলে জ্যাক। কিন্তু জ্যাককে তার ভাই-বোন ও মায়ের কথা এখনো বলতে পারেননি ম্যাকগুয়ার। তিনি বলেন, ‘আমি তাকে (জ্যাক) বলেছি মা, ভাই-বোনকে খোঁজ করা হচ্ছে। কিন্তু হায়! আর কতক্ষণ তার কাছে লুকিয়ে রাখতে পারব। তাকে তো বলতেই হবে।’