জো কক্সের প্রতি এমপিদের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ছুরিকাঘাত ও গুলিতে নিহত বিরোধী দল লেবার পার্টির নারী এমপি জো কক্সের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে গতকাল সোমবার বিশেষ অধিবেশনে তাঁর প্রতি শ্রদ্ধা জানান এমপিরা।
গত বৃহস্পতিবার উত্তর ইংল্যান্ডের লিডস শহরের কাছে বার্স্টল গ্রামে হত্যা করা হয় জো কক্সকে। তিনি ব্যাটলে অ্যান্ড স্পেন আসনের এমপি ছিলেন।
ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজ্যের থাকা না-থাকা নিয়ে আসন্ন গণভোটের কারণে পার্লামেন্টের অধিবেশন মুলতবি আছে। শুধু জো কক্সের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল অধিবেশন ডাকা হয়। এতে স্পিকার জন বার্কো বলেন, জো কক্স ছিলেন ভালোবাসা ও মানবতায় পরিপূর্ণ একজন অসাধারণ মানুষ। পরিবারের প্রতি তিনি ছিলেন নিবেদিতপ্রাণ। একই সঙ্গে সাম্য, সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকারের অক্লান্ত প্রচারক ছিলেন।