জোখারকে মৃত্যুদণ্ডের ইঙ্গিত দিল যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন ম্যারাথনে বোমা বিস্ফোরণের ঘটনার দায়ে জোখার সারনায়েভের মৃত্যুদণ্ড হতে পারে। গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকার এই ইঙ্গিত দিয়েছে।জোখারের মা-বাবাকে জিজ্ঞাসাবাদ করতে গতকাল বুধবার রাশিয়ার মস্কোর মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল ককেশাসের দাগেস্তানে গেছে।১৫ এপ্রিল বোস্টন ম্যারাথনে জোড়া বোমা হামলায় তিনজন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হন। এ ঘটনায় আটক সন্দেহভাজন জোখারের বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করে মানুষ হত্যা এবং সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটানোর অভিযোগ আনা হয়েছে। ফেডারেল আদালতের বিচারক বলেছেন, জোখারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত, তাঁর মৃত্যুদণ্ড হতে পারে। এ ধরনের ঘটনা যুক্তরাষ্ট্রে বিরল।বিশ্লেষকেরা বলছেন, চেচেন বংশোদ্ভূত জোখারের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া সহজ হবে না। কারণ যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডবিষয়ক তথ্যকেন্দ্রের (ডিপিআইসি) পরিসংখ্যান অনুসারে, প্রায় চার দশক আগে যুক্তরাষ্ট্রে পুনরায় মৃত্যুদণ্ডের বিধান চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় পর্যায়ে মাত্র তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এএফপি।