জোট সামাল দেওয়া সোজা নয়: মনমোহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, জোট সরকার পরিচালনা করা মোটেও সহজ নয়। দেশ পরিচালনায় সরকারের নানা ঘাটতির কথাও স্বীকার করেন তিনি। সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) থেকে ডিএমকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ার এক দিন পর গতকাল বুধবার ভারতের কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভায় বক্তৃতাকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।মনমোহন সিং অকপটে বলেন, বস্তুত অনেক ঘাটতি রয়েছে। দুর্নীতি ও আমলাতান্ত্রিক জটিলতা বড় সমস্যা। কোয়ালিশনের আওতাভুক্ত দলগুলো নিয়ন্ত্রণ করা মোটেই সহজ কাজ নয়। কিন্তু এসব সমস্যা হঠাৎ করেই সৃষ্টি হয়নি। দ্য হিন্দু।