জোসেফ মারে আর নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বে সর্বপ্রথম মানবদেহে সফলভাবে অঙ্গ প্রতিস্থাপনকারী মার্কিন শল্যচিকিৎসক জোসেফ মারে আর নেই। গত সোমবার স্ট্রোক করলে তাঁকে বোস্টনের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। নোবেল পুরস্কারজয়ী জোসেফ ১৯৫৪ সালে ওই হাসপাতালেই মানুষের শরীরে কিডনি প্রতিস্থাপন করেছিলেন।জোসেফ মারে বোস্টনের পিটার বেন্ট ব্রিগহ্যাম হাসপাতালে কাজ করার সময় সহকর্মীদের নিয়ে কুকুরের দেহে সফলভাবে কিডনি প্রতিস্থাপন করেন। পরে নতুন শল্য-কৌশল ব্যবহার করে তিনি রোনাল্ড হ্যারিক (২৩) নামের এক তরুণের শরীর থেকে একটি কিডনি সংগ্রহ করেন। এরপর তিনি সেটা রোনাল্ডের যমজ ভাই রিচার্ডের শরীরে প্রতিস্থাপন করেন। বিবিসি।