প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের রাজধানী কায়রোতে গতকাল শুক্রবার জোড়া বোমা হামলায় পুলিশ বাহিনীর ছয় সদস্য আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কায়রোর মধ্যাঞ্চলে একটি সেতুর কাছে ওই পুলিশ সদস্যরা টহল দিচ্ছিলেন। একপর্যায়ে সেখানে দুটি ছোট বোমার বিস্ফোরণ ঘটলে অন্তত ছয়জন আহত হন। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে জানানো হয়, ওই এলাকায় গতকাল জুমার নামাজের পর বিক্ষোভ কর্মসূচি দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকেরা। তা ঠেকাতে সেখানে পুলিশ পাঠানো হয়। গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মুরসিকে গত বছরের ৩ জুলাই ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। এরপর থেকে দেশটিতে অস্থির অবস্থা বিরাজ করছে। এএফপি।