জ্বলছে ২৭ তলা ভবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনের পশ্চিমাংশে ২৭ তলা একটি ভবনে ভয়াবহ আগুন লেগেছে। এরই মধ্যে বেশ কয়েকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ভবনে আটকা পড়ে অনেকে প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। কিন্তু সংখ্যাটি নিশ্চিত করে জানাতে পারেনি। ভবনটির বিভিন্ন অংশ ভেঙে টুকরো টুকরো হয়ে খস পড়ছে। যেকোনো সময় এটি বিধ্বস্ত হতে পারে।

ওয়েস্ট লন্ডনের ল্যাটিমার রোডে এই ভবনটিতে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ১টা ১৬ মিনিটে আগুন লাগে বলে পুলিশ জানায়। ছবি: রয়টার্স

এই ভবনটি ১৯৭৪ সালে তৈরি হয়। সম্প্রতি এটির সংস্কার করা হয়েছে। ছবি: রয়টার্স

ভবনটির দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত। ছবি: রয়টার্স

পানি ছিটিয়ে আগুন বশে আনার চেষ্টা চলছে। ছবি: রয়টার্স

পুড়ে যাওয়া ভবনের বিভিন্ন অংশ টুকরো টুকরো হয়ে ছিটকে পড়ছে। ছবি: রয়টার্স

ভবন থেকে বেরিয়ে আসছে ধোয়ার কুণ্ডলী। ছবি: রয়টার্স

৪০টি ফায়ার ইঞ্জিন নিয়ে প্রায় ২০০ দমকল কর্মী আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। ছবি: রয়টার্স

ভবনটিতে ১২০টি ফ্ল্যাট ছিল। ছবি: রয়টার্স

সড়কে পড়ে আছে ভবনের ভেঙে পড়া কাচের দরজা-জানালার টুকরো। ছবি: রয়টার্স

ভবন থেকে আহত অবস্থায় অনেককে বের করে আনা হয়। তাদের সাহায্যে এগিয়ে আসে পুলিশ ছবি: রয়টার্স

আগুনের ভয়াবহয় উদ্বিগ্ন স্থানীয় লোকজন। ছবি: এএফপি

আগুনের তাপে ঘেমে-নেয়ে একাকার উদ্ধারকর্মীরা। কাজের এক ফাঁকে এক ঢোঁক পানি দিয়ে গলা ভিজিয়ে নেন এক উদ্ধারকর্মী। ছবি: এএফপি

অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘটনাস্থলে প্যারামেডিক দল। ছবি: এএফপি

হতাহত ব্যক্তিদের হাসপাতালে নিতে ঘটনাস্থলে ২০টি অ্যাম্বুলেন্স। ছবি: এএফপি

আরও  পড়ুন...