জ্যাক শিরাকের বিচার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির অভিযোগে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের বিচার গতকাল সোমবার শুরু হয়েছে। তাঁর বিরুদ্ধে প্যারিসের মেয়র থাকাকালে রাষ্ট্রীয় তহবিলের অর্থ অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।আদালত সূত্র জানায়, স্থানীয় সময় দুপুর দেড়টায় দিকে বিচারক ডমিনিক পৌথের সভাপতিত্বে এই মামলার শুনানি শুরু হয়। আজ মঙ্গলবার জ্যাক শিরাক আদালতে হাজির হতে পারেন। আদালতে তাঁর বসার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এএফপি ও বিবিসি।