জ্যাক স্ট্রর বিরুদ্ধে মামলা করবেন দুই লিবীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জ্যাক স্ট্রর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন দুই লিবীয়। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে স্ট্র তাঁদের ওপর নির্যাতনে সহযোগিতা করেছেন বলে অভিযোগ তুলেছেন তাঁরা। গতকাল বুধবার লিবিয়ার ওই দুই নাগরিকের আইনজীবীরা এক বিবৃতিতে এ কথা জানান।দুই লিবীয় হলেন গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর সেনা অধিনায়ক হওয়া আবদেল হাকিম বেলহাজ ও তাঁর সহযোগী সামি আল সাদি।আইনজীবীরা জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের শাসনামলে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে স্ট্র গাদ্দাফির দাবি অনুযায়ী ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তারে সহযোগিতা করেন। পরে তাঁদের লিবিয়া সরকারের কাছে হস্তান্তর করা হয়। এই সংবাদ প্রকাশিত হওয়ার পর স্ট্রর বিষয়ে আইনগত কাগজপত্র তৈরি করে তা যথাস্থানে পাঠানো হয়েছে।আইনজীবীদের প্রতিষ্ঠান লেই ডে অ্যান্ড কোম্পানির আইনজীবীরা বলেন, স্ট্রর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে আইনি ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। নির্যাতন ও সরকারি কার্যালয়ে বসে অবৈধ কাজে সহযোগিতার অভিযোগের বিষয়ে তিনি কী বলেন, এ জন্য অপেক্ষা করছেন তাঁরা। সাদি ও বেলহাজের নির্যাতনের ঘটনায় তাঁর ভূমিকা কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এএফপি।