জ্যাকসন পরিবারের দ্বন্দ্বের ইতি টানতে ভাইয়ের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পপতারকা মাইকেল জ্যাকসনের সম্পদ নিয়ে জ্যাকসন পরিবারের চলতি দ্বন্দ্বের ইতি টানতে আহ্বান জানিয়েছেন তাঁর ভাই জারমেইন জ্যাকসন। এক বিবৃতিতে জারমেইন জ্যাকসন বলেছেন, নানা ঘটনার পর এখন সময় হয়েছে ভালোবাসা নিয়ে কথা বলার। এটা কলহের সময় নয়।এ ছাড়া জারমেইন একটি ফাঁস হয়ে যাওয়া চিঠির ওপরে তাঁর সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন। ওই চিঠিতে জ্যাকসন সম্পদের নির্বাহী ব্যক্তিদের পদত্যাগ করার আহ্বান জানানো হয়েছিল। গত সপ্তাহে খবর রটে, জ্যাকসনের মা ক্যাথেরিন নিখোঁজ হয়েছেন। পরে মাইকেলের সন্তানদের অভিভাবকত্বও হারান তিনি। জারমেইন এক লিখিত বিবৃতিতে বলেন, ‘ভুল বোঝাবুঝি হয়েছিল এবং উভয় পক্ষই অযৌক্তিক কথাবার্তা বলেছিল। পরিবেশটা ছিল অতি উঁচুমাত্রায় আবেগপ্রবণ।’প্রসঙ্গত, ২০০৯ সালে প্রয়াত সংগীতশিল্পী মাইকেল জ্যাকসনের মৃত্যুর পর থেকে তাঁর তিন সন্তান প্রিন্স মাইকেল (১৫), প্যারিস (১৪) ও ব্ল্যাঙ্কেট (১০) তাদের দাদির তত্ত্বাবধানে ছিল। তবে মাইকেলের রেখে যাওয়া সম্পদ নিয়ে সাম্প্রতিক সময়ে দ্বন্দ্ব দেখা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের একটি আদালত তাঁর তিন সন্তানের অভিভাবকত্ব দেন তাঁর ভাতিজা টিটো জুনিয়রকে। বিবিসি।