জ্যাকসনকে নিয়ে বই প্রকাশ করছেন মা ক্যাথেরিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পপতারকা মাইকেল জ্যাকসনকে নিয়ে একটি বই প্রকাশ করছেন তাঁর মা। গোটা বিশ্ব যখন তাঁর মৃত্যুর প্রথমবার্ষিকী উদ্যাপনের আয়োজন করছে, তখন সন্তানের স্মৃতি স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ নিয়েছেন জ্যাকসনের মা ক্যাথেরিন জ্যাকসন।তারকাবিষয়ক ওয়েবসাইট টিএমজেড অনলাইনে প্রকাশিত খবরে বলা হয়, জ্যাকসনের বিভিন্ন ছবিসংবলিত বইটি আজ সোমবার প্রকাশ করা হবে। একই শিরোনামে জ্যাকসনের পাঁচটি গান থেকে বেছে নিয়ে বইটির নাম দেওয়া হয়েছে ‘নেভার ক্যান সে গুডবাই: দ্য ক্যাথেরিন জ্যাকসন আর্কাইভস’। ছেলের সম্পত্তির ৪০ শতাংশের উত্তরাধিকারী মা ক্যাথেরিন মাইকেল জ্যাকসনের তিন সন্তানের অভিভাবক।বৃহৎ পরিসরের এই বইয়ের প্রতিটি পাতার একদিকে থাকছে ছবি, অন্যদিকে জ্যাকসনের স্মৃতিময় দিনগুলোর কথা। ওয়েবসাইটের খবরে বলা হয়, বইটি প্রকাশের ব্যাপারে ক্যাথেরিন খুব খুশি। পিটিআই অনলাইন।