জ্যাকসনের ইচ্ছার বিরুদ্ধে তাঁর জিনিস নিলামে তোলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাকাওয়ে আগামী ৯ অক্টোবর প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের ব্যবহূত ১০০টির বেশি জিনিস নিলামে তোলা হবে। জ্যাকসনের ইচ্ছার বিরুদ্ধে এসব জিনিস নিলামে তোলা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক নিলামপ্রতিষ্ঠান জুলিয়েনস অকশন এই অভিযোগ অস্বীকার করেছে।নিলামে তোলা জ্যাকসনের ব্যবহূত জিনিসের মধ্যে এক জোড়া দস্তানা ও পাঁচটি জাম্পস্যুট রয়েছে। গত মাসে ব্রিটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি স্টার-এ এক সাক্ষাৎকারে জ্যাকসনের সাবেক আইনজীবী ব্রায়ান অক্সমান দাবি করেন, এসব জিনিসপত্র নিলামে তোলার ইচ্ছা প্রয়াত পপসম্রাটের ছিল না। জীবিত থাকতে জ্যাকসন এই নিলাম বন্ধ করতে চেয়েছিলেন। এসব জিনিস বিক্রি জ্যাকসনের সন্তানদের সম্পত্তি বিক্রির শামিল। অক্সমান জানান, গত বছরের মে মাসে এই নিলাম হওয়ার কথা ছিল। পরে জ্যাকসন নিজেই এই নিলাম বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন।তবে আইনজীবী ব্রায়ান অক্সমানের এই অভিযোগ প্রত্যাখ্যান করে জুলিয়েনস অকশনের প্রেসিডেন্ট ড্যারেন জুলিয়েন বলেন, ‘অক্সমান আমাদের বিরুদ্ধে অভিযোগ তুলে আসলে নিজের প্রচার পেতে চাইছেন।’ এএফপি।