জ্যাকসনের চিকিৎসকের লাইসেন্স স্থগিতের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারের লাইসেন্স স্থগিত করার আবেদন জানিয়েছে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল এডমুন্ড ব্রাউন। গত মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের সুপ্রিম কোর্টে এই আবেদন করেন তিনি। আবেদনে উল্লেখ করা হয়েছে, ‘মৃত্যুর আগে মাইকেলকে অতিরিক্ত প্রপোফল ও অন্যান্য ওষুধ দিয়েছিলেন মারে। এতে রোগীদের ওষুধ দেওয়ার ক্ষেত্রে তার বিচক্ষণতার অভাব প্রমাণিত হয়েছে। তাই তাকে রোগী দেখতে দেওয়া থেকে বিরত রাখা উচিত।’ এএফপি।