জ্যাকসনের বাড়ির জিনিসপত্র নিলামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পপসম্রাট মাইকেল জ্যাকসন সর্বশেষ যে বাড়িতে বাস করতেন, সেটির জিনিসপত্র নিলামে বিক্রি হয়েছে। শয়নকক্ষের যে আয়নায় জ্যাকসন নিজেকে দেখতেন, সেটি বিক্রি হয়েছে ১৯ হাজার মার্কিন ডলারে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বেভারলি হিলসে গত শনিবার এ নিলামের আয়োজন করা হয়। জ্যাকসনের ভক্তরা তাঁর ব্যবহূত বিভিন্ন জিনিস নিজের সংগ্রহে রাখতে নিলামে হুমড়ি খেড়ে পড়েন। জ্যাকসন তাঁর গোসলখানার যে বেঞ্চটিতে কিছু মূর্তি এঁকেছিলেন, সেই বেঞ্চটি বিক্রি হয়েছে চার হাজার ৪৮০ ডলারে।মৃত্যুর আগে লন্ডনে ‘দিস ইজ ইট’ শিরোনামের শো করার প্রস্তুতি নিচ্ছিলেন জ্যাকসন। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য কুলিয়ে উঠতে পারছিলেন না। এ জন্য শোবারঘরের আয়নার ওপর তিনি এমন কিছু লিখে রেখেছিলেন, যা চোখে পড়লেই উৎসাহিত বোধ করেন। জ্যাকসন লিখেছিলেন, ‘মহড়া, উৎকর্ষ, মার্চ, এপ্রিল, মে মাসে পুরোদমে।’ এর মধ্যে পুরোদমে শব্দটির নিচে দাগ দেওয়া ছিল। সম্ভবত ধীরে ধীরে পুরোমাত্রায় মহড়া শুরু করার জন্যই তিনি এমনটি করেছিলেন।আলমারির ওপরের ওই আয়নাটিসহ আলমারিটি নিলামে বিক্রি হয়েছে ১৮ হাজার ৭৫০ ডলারে। এটির বাজারমূল্য ছয় থেকে আট হাজার ডলার হতে পারে।সব মিলিয়ে লস অ্যাঞ্জেলেসে জ্যাকসনের বাড়ির মালামাল বিক্রি হয়েছে প্রায় ১০ লাখ ডলারে, যার দাম বড়জোর ২০ থেকে ৪০ হাজার ডলার।লস অ্যাঞ্জেলেসের ছয় কক্ষের ওই ভাড়া করা বাড়িতে ২০০৯ সালের ২৫ জুন মারা যান জ্যাকসন। এএফপি।