পপতরকা মাইকেল জ্যাকসন মারা যাওয়ার পর সেখান থেকে চিকিৎসার সরঞ্জাম সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন চিকিৎসক কনরাড মারি। প্যারামেডিকরা পৌঁছার আগেই ঘটনাস্থলে উপস্থিত জ্যাকসনের দেহরক্ষী আলবার্তো আলভারেজকে তিনি এসব আলামত সরানোর নির্দেশ দেন। গত বুধবার আদালতে সাক্ষ্য দেওয়ার সময় এসব কথা বলেন আলভারেজ।জ্যাকসনের মৃত্যুর ঘটনায় তাঁর চিকিৎসক মারির বিরুদ্ধে হত্যার অভিযোগে উঠেছে। মারিকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে কি না, এ ব্যাপারে গত মঙ্গলবার থেকে শুনানি চলছে লস অ্যাঞ্জেলেসের একটি আদালতে। ২০০৯ সালের ২৫ জুন মারা যান জ্যাকসন।আদালতে আলভারেজ সাক্ষ্য দেন, ঘটনার দিন তিনি জ্যাকসনের কক্ষে ঢুকে দেখেন, চিকিৎসক মারি জ্যাকসনের বুকে এক হাত দিয়ে চাপ দিচ্ছেন, যা চিকিৎসার ভাষায় কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন বলে পরিচিত। এ সময় জ্যাকসন দৃশ্যত ছিলেন মৃত। এর পর চিকিৎসক বেশ কিছু বোতল ও শিশি একটি প্লাস্টিকের থলেতে ভরে ফেলতে তাঁকে (আলভারেজ) নির্দেশ দেন। জরুরি সাহায্যের জন্য অন্য কাউকে তলব করার আগেই এসব কাজ করা হয়। এএফপি।