জ্যাকসনের সামগ্রীর সঙ্গে রাত কাটানোর সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াত পপসম্রাট মাইকেল জ্যাকসনের ব্যবহার্য সামগ্রীর সঙ্গে রাত কাটানোর সুযোগ চান? চলে যান জাপান। পপ তারকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভক্তদের এই ইচ্ছা পূরণের সুযোগ করে দিচ্ছে রাজধানী টোকিওতে মাইকেলের ব্যবহার্য সামগ্রীর প্রদর্শক এক প্রতিষ্ঠান।টোকিও টাওয়ারে আয়োজিত প্রদর্শনী নেভারল্যান্ড কালেকশনে মাইকেলের ব্যবহার্য সামগ্রীর সঙ্গে রাত কাটানোর সুযোগ পেতে আগামীকাল রোববার থেকে লাইনে দাঁড়াবেন পপসম্রাটের ভক্তরা। নির্বাচিত ভক্তরা মাইকেলের মৃত্যুবার্ষিকীতে রাত সাড়ে ১০টা থেকে সকাল আটটা পর্যন্ত সেখানে অবস্থান করতে পারবেন। এ জন্য ভক্তদের এক হাজার ডলার খরচ করতে হবে।টোকিও টাওয়ারের কর্মকর্তা হিরোয়উকি তাকামুরা বলেন, ‘পশ্চিমা সংস্কৃতিতে কিছুটা অস্বাভাবিক মনে হলেও, জাপানে মৃত ব্যক্তির মৃত্যুবার্ষিকীতে তাঁর রেখে যাওয়া দ্রব্যসামগ্রীর সঙ্গে থাকাটা একটি গুরুত্বপূর্ণ আচার।’গত ১ মে থেকে শুরু হওয়া ওই প্রদর্শনীতে এখন পর্যন্ত তিন হাজারের বেশি ভক্তের সমাগম হয়েছে। গত বছরের ২৫ জুন ৫০ বছর বয়সে মৃত্যু হয় মাইকেল জ্যাকসনের। রয়টার্স।