জ্যামাইকার দিকে এগিয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয় বছরের মধ্যে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ম্যাথিউ ধেয়ে যাচ্ছে ক্যারিবীয় দ্বীপ জ্যামাইকার দিকে। কিউবা এবং হাইতির কিছু অংশেও এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে।
এই ঝড়ে বাতাসের গতি এখন ঘণ্টায় ২৬০ কিলোমিটার। হারিকেন ম্যাথিউকে তীব্রতার দিক থেকে ‘ক্যাটাগরি ফাইভ’ বলে বর্ণনা করা হচ্ছে। ক্যাটাগরি ফাইভ হারিকেন হচ্ছে সবচেয়ে তীব্র মাত্রার ঘূর্ণিঝড়।
এই ঝড় মোকাবিলার জন্য জ্যামাইকার প্রধানমন্ত্রী পার্লামেন্টের জরুরি অধিবেশন ডেকেছেন। আগামী সোমবার নাগাদ এই ঘূর্ণিঝড় স্থলভাগে আঘাত হানবে বলে মনে করা হচ্ছে। সেখানকার লোকজন জরুরি খাবার এবং রসদ কিনে মজুত করার জন্য সুপার মার্কেটগুলোতে ভিড় করেছে।