জ্যামাইকার প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসছেন সিম্পসন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যামাইকার প্রধান বিরোধী দল পিপলস ন্যাশনাল পার্টি বিপুল ভোটে জয়ী হয়েছে। এর ফলে পিএনপির প্রবীণ নেতা পরশিয়া সিম্পসন মিলার আবার দেশটির প্রধানমন্ত্রী হচ্ছেন। পরাজয় মেনে নিয়ে দেশটির সবচেয়ে তরুণ বর্তমান প্রধানমন্ত্রী অ্যান্ড্রিউ হোলনেস (৩৯) বলেছেন, এটি তাঁর দল জ্যামাইকা লেবার পার্টির জন্য বড় ধরনের পরাজয়। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে বিশ্লেষকেরা পূর্বাভাস দিলেও গত বৃহস্পতিবার রাতের প্রাথমিক ফলাফলে দেখা গেছে, সিম্পসনের পিনপি পার্লামেন্টের ৬৩টি আসনের মধ্যে ৪১টিতে জয়ী হয়েছে।মিলার ১৯৭৬ সালে প্রথম পার্লামেন্ট সদস্য নির্বাচিত হন। ২০০৬ সালে তিনি দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এএফপি।