জ্যেষ্ঠ বুশের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জ্যেষ্ঠ জর্জ এইচ ডব্লিউ বুশের (৮৮) শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি হাসপাতালের কর্মীদের সঙ্গে কথা বলছেন। বুশের পরিবারের মুখপাত্র এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। বুশ গত শুক্রবারও হিউসটনের মেথোডিস্ট হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। তিনি ব্রংকাইটিসে আক্রান্ত হয়ে সর্বশেষ গত ২৩ নভেম্বর মেথোডিস্ট হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে জ্বরে আক্রান্ত হলে ২৩ ডিসেম্বর তাঁকে আইসিইউতে নেওয়া হয়।বুশের পরিবারের মুখপাত্র জিম ম্যাকগ্রাথ শুক্রবার এক বিবৃতিতে জানান, বুশ আইসিইউতে ছিলেন। সেখানে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে। বুশ সতর্ক ও খোশ মেজাজে আছেন। তিনি তাঁর জন্য প্রার্থনা ও শুভ কামনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। ডন।