জ্যোতি বসুর জন্মদিন পালন করবেন মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিপিএমের সঙ্গে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক বৈরিতা থাকলেও এই প্রথম মুখ্যমন্ত্রী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন প্রবীণ কমিউনিস্ট নেতা ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত জ্যোতি বসুর জন্মদিন পালন করা করা হবে রাজ্য বিধানসভায়। ৮ জুলাই জ্যোতি বসুর ৯৯তম জন্মদিন। ১৯১৪ সালের এই দিনে জ্যোতি বসু জন্মেছিলেন। শুক্রবার পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের জন্মদিন আগাম পালন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন হলেও গত শুক্রবার রাজ্য বিধানসভায় দিনটি পালন করা হয়। এদিনই মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা দেন, সব মনীষীর মতো আমরা সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর জন্মদিনও পালন করব। ৮ জুলাই জ্যোতি বসুর জন্মদিন। ওই দিন রোববার থাকায় আমরা দিনটি পালন করব, দুই দিন আগে ৬ জুলাই, শুক্রবার। তবে সিপিএমের নেতা ও পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধীদলীয় নেতা সূর্যকান্ত মিশ্র বলেন, ওই অনুষ্ঠানে আমরা থাকব না। রোববারই আমরা জ্যোতি বসুর জন্মদিন পালন করব।