জ্যোতি বসুর জিনিস ফেরত নিচ্ছে সিপিএম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসু কলকাতার পিজি হাসপাতালে মরণোত্তর দেহ দান করে যান। সে অনুযায়ী ২০১০ সালে মৃত্যুর পর জ্যোতি বসুর মরদেহ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।১৭ জানুয়ারি জ্যোতি বসুর মৃত্যুর দুই বছর পূর্ণ হতে চলেছে। অথচ পিজি হাসপাতাল কর্তৃপক্ষ জ্যোতি বসুর মরদেহের সঙ্গে থাকা পোশাক, জওহর কোট, জুতা, চশমা, কলম ইত্যাদি এখনো ফেরত দেয়নি।তবে জ্যোতি বসুর নামে কলকাতার উপশহর রাজারহাটে একটি সংগ্রহশালা নির্মাণের কাজ চলছে। সেখানে জ্যোতি বসুর ব্যবহূত পোশাক ও অন্যান্য জিনিস ফেরত দিতে সিপিএম পিজি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আবেদন করেছে।