জ্যোতি বসুর জীবনক্রম
১৯১৪ সালের ৮ জুলাই কলকাতায় জন্ম। ১৯৩৫ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজিতে স্নাতক (সম্মান) ডিগ্রি লাভ করার পর আইন বিষয়ে পড়তে লন্ডনে পাড়ি জমান। ১৯৪০ সালে দেশে ফেরেন এবং কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ায় (সিপিআই) যোগ দেন। ১৯৪৪ সালে বাংলার রেলওয়ে শ্রমিক সংঘে যোগ দেন। ১৯৪৬ সালে বাংলার প্রাদেশিক আইনসভার সদস্য নির্বাচিত হন। ১৯৬৪ সালে গড়ে তোলেন সিপিআই(এম)। ১৯৬৭ ও ১৯৬৯ সালে পশ্চিমবঙ্গের জোট সরকারের উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান। ১৯৭৭ সালের ২১ জুন পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। শারীরিক অসুস্থতার কারণে ২০০০ সালের ৬ নভেম্বর দায়িত্ব থেকে অব্যাহতি নেন। ১৯৯৬ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হলেও দলীয় সিদ্ধান্তের কারণে তাতে সাড়া দেননি তিনি। সিপিআইয়ের(এম) জন্মলগ্ন ১৯৬৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত দলটির পলিটব্যুরোর সদস্য ছিলেন তিনি।