জ্যোতি বসুর ব্যবহূত জিনিসপত্র ফেরত নিয়েছে সিপিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ব্যবহূত জওহর কোট, জুতা, চশমা ও কলম গত শুক্রবার সিপিএমের কাছে ফেরত দিয়েছে কলকাতা পিজি হাসপাতাল কর্তৃপক্ষ। এসব জিনিসপত্র কলকাতার জ্যোতি বসু নগরে নির্মিতব্য জ্যোতি বসু সংগ্রহশালায় সংরক্ষণ করা হবে।জ্যোতি বসু ২০১০ সালের ১৭ জানুয়ারি মৃত্যুবরণ করেন। এর আগে তিনি মরণোত্তর দেহ দান করে যান। জ্যোতি বসুর মরদেহ গ্রহণের সময় পিজি হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, হাসপাতালে জ্যোতি বসুর একটি মোমের মূর্তি বানিয়ে এতে মরদেহের সঙ্গে থাকা পোশাক ও অন্যান্য জিনিসপত্র পরিয়ে দেওয়া হবে। তবে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর কর্তৃপক্ষ সেই সিদ্ধান্ত পাল্টে সিপিএমের প্রতি জ্যোতি বসুর পোশাক ও জিনিস ফেরত নেওয়ার অনুরোধ জানায়।