জ্যোতি বসুর শ্রাদ্ধ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ জ্যোতি বসুর শ্রাদ্ধ গত বুধবার অনুষ্ঠিত হয়েছে। তাঁর ছেলে চন্দন বসু এ শ্রাদ্ধ অনুষ্ঠানের আয়োজন করেন। এ উপলক্ষে সল্টলেকের বাড়ির ছাদে প্যান্ডেল টানানো হয়। আনা হয় চারজন পুরোহিতকে। নিমন্ত্রণ জানান তাঁর ঘনিষ্ঠ আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধদের। শ দেড়েকের মতো লোক উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।জ্যোতি বসু ছিলেন একজন খাঁটি কমিউনিস্ট। ধর্মীয় আচার-অনুষ্ঠান তিনি কখনোই পালন করেননি। কিন্তু তাঁর একমাত্র ছেলে চন্দন বসু ছিলেন আবার ভিন্ন মেরুর মানুষ। তিনি কখনো কমিউনিস্ট ছিলেন না বা কমিউনিস্ট পার্টির সদস্যও হননি। তাই বাবার মৃত্যুর পর যথারীতি ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান করলেন।এর আগে ২০০৩ সালে যখন জ্যোতি বসুর স্ত্রী কমল বসু মারা যান, তখনো ছেলে চন্দন বসু মায়ের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন। তখন অবশ্য বাধা দেননি জ্যোতি বসু।মস্তিষ্ক সংরক্ষণ করা হয়েছে: জ্যোতি বসুর মরদেহ ব্যবচ্ছেদের কাজ শুরু করেছেন কলকাতার পিজি হাসপাতালের চিকিত্সক ও মেডিকেলের শিক্ষার্থীরা। গত বুধবার কলকাতার পিজি (এসএসকেএম) হাসপাতালের অ্যানাটমি বিভাগে মরদেহ ব্যবচ্ছেদ শুরু হয়। প্রথম দিনেই বসুর মস্তিষ্ক সংরক্ষণ করা হয়েছে।অ্যানাটমি বিভাগের বিভাগীয় প্রধান আশিস দত্ত জানিয়েছেন, জ্যোতি বসুর মস্তিষ্ক সংরক্ষণ করা হয়েছে সাফল্যের সঙ্গে। আগামী কয়েক দিনে অন্য কয়েকটি অঙ্গ যেমন হূিপণ্ড, ফুসফুস, বৃক্ক সংরক্ষণেরও ব্যবস্থা করা হবে। সেই সঙ্গে জ্যোতি বসুর কঙ্কালও সংরক্ষণ করা হবে বলে তিনি জানান।১৭ জানুয়ারি জ্যোতি বসুর মৃত্যুর পর ১৯ তারিখে তাঁর মরদেহ পিজি হাসপাতালে দান করা হয়।