জ্যোতি বসুর ৯৮তম জন্মদিন উদ্যাপিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিম-বঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর ৯৮তম জন্মদিন উদ্যাপিত হয়েছে গতকাল শুক্রবার। এ উপলক্ষে জ্যোতি বসুর বাসভবন ইন্দিরা ভবনে আয়োজিত অনুষ্ঠানে জ্যোতি বসুর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। গত বছর ১৭ জানুয়ারি জ্যোতি বসু প্রয়াত হন। ১৯৭৭ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। ইন্দিরা ভবনে জ্যোতি বসুকে শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ কলকাতার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ইন্দিরা ভবনকে জ্যোতি বসু স্মারক হিসেবে ঘোষণা করার দাবি ওঠে। এদিন পশ্চিমবঙ্গ সচিবালয় মহাকরণে জ্যোতি বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ বিধানসভায়ও জ্যোতি বসুর প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।