প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের তামিলনাড়ু রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী জয়ললিতার মরদেহ কেন সমাধি থেকে তোলা যাবে না—তা জানতে চেয়েছেন মাদ্রাজ হাইকোর্ট। জয়ললিতার মৃত্যুর ঘটনা তদন্তের দাবিতে মাদ্রাজ হাইকোর্টে করা আবেদনের শুনানিতে আদালত বলেছেন, জয়ললিতার মৃত্যুর কারণ নিয়ে গণমাধ্যম প্রশ্ন তুলেছে। এ ব্যাপারে সত্য প্রকাশ হওয়া উচিত। মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় ৫ ডিসেম্বর জয়ললিতার মৃত্যু হয়। জয়ললিতার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী শশীকলা নটরাজনকেই গতকাল বৃহস্পতিবার এক বৈঠকে নেতৃত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জয়ললিতার রাজনৈতিক দল এআইএডিএমকে।
বিবিসি