জয়ে আশাবাদী নওয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন নওয়াজ শরিফ। শেষ মুহূর্তে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতি জনসমর্থন বাড়ার বিষয়টি উড়িয়ে দিয়েছেন পিএমএল-এন নেতা।পাঞ্জাবের উত্তর ও মধ্যাঞ্চল পিএমএল-এনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কিন্তু সেখানেই ইমরানের প্রতি ব্যাপক জনসমর্থন লক্ষ করা গেছে। ডন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘বেনজির ভুট্টো যখন মাঠে ছিলেন, তিনিও তখন ওই অঞ্চলে বিপুলসংখ্যক মানুষের সমাগম করতেন। ১৯৯৭ সালেও বড় বড় সমাবেশ করেছিলেন তিনি। কিন্তু সেবার আমরা দুই-তৃতীয়াংশ ভোটে জয়ী হয়েছিলাম।’ পাল্টা প্রশ্ন করে নওয়াজ বলেন, ‘আপনারা কীভাবে বলেন, ভোটাররা আমাদের প্রতি সন্তুষ্ট নয়। আমি অনেক সমাবেশ করেছি। লোকজনের কাছ থেকে খুবই সাড়া পাচ্ছি।’ ডন।