ঝাঁটার পর এবার চটি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লি বিধানসভার নির্বাচনে ঝাঁটা প্রতীক নিয়ে লড়ে জয়ী হয়েছিলেন। এরই ধারাবাহিকতায় অন্ধ্র প্রদেশে নবগঠিত কিরণকুমার রেড্ডির দল ‘জয় সময়কিয়ান্ধ্র পার্টি’ নির্বাচনের প্রতীক পেয়েছে চটি।
গতকাল রোববার কিরণকুমার রেড্ডি জানান, দলের প্রতীক চটি নিয়ে তিনি এবার লোকসভা নির্বাচনে লড়ছেন। চটি যেমন একজনের ওজন বহন করে, তেমনি তাঁকে রক্ষাও করে।
দিল্লির মুখ্যমন্ত্রী হয়ে কেজরিওয়াল নীতির সঙ্গে আপস না করে ৪৯ দিন পর ছেড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর পদ। অন্ধ্র প্রদেশ ভেঙে পৃথক তেলেঙ্গানা রাজ্য গড়ার প্রতিবাদ জানিয়ে কংগ্রেস ছেড়েছিলেন প্রদেশের মুখ্যমন্ত্রী কিরণকুমার। এরপর আসন্ন লোকসভা নির্বাচন সামনে রেখে তিনি গড়েছেন নতুন দল ‘জয় সময়কিয়ান্ধ্র পার্টি’।