ঝাড়খণ্ডে বাংলা হলো দ্বিতীয় সরকারি ভাষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এবার দ্বিতীয় সরকারি বা রাজ্যভাষা হিসেবে স্বীকৃতি পেল বাংলা ভাষা। শনিবার ঝাড়খণ্ড বিধান সভায় এ সংক্রান্ত একটি বিল পাস হয়। ওই বিলে আরও ১১টি আঞ্চলিক ভাষাকে দ্বিতীয় রাজ্যভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এগুলো হচ্ছে— সাঁওতালি, ওড়িয়া এবং স্থানীয় জনজাতির ভাষা কুর্মালি, পাঁচপরগনি, খোরঠা, হো, মুণ্ডারি, কুড়ুক, খাড়িয়া, নাগপুরীও উর্দু।বিহার ভেঙে ২০০০ সালের ১৫ নভেম্বর গঠিত হয় ঝাড়খণ্ড রাজ্য। এই রাজ্যে হিন্দি ভাষার পর বাংলাভাষীদের স্থান দ্বিতীয়। ১১ বছর ধরে এই রাজ্যে বসবাসকারী বাংলাভাষীরা বাংলা ভাষাকে দ্বিতীয় সরকারি ভাষা হিসেবে ঘোষণা করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছিল। সেই দাবির প্রতি এবার সাড়া দিয়েছে ঝাড়খণ্ডের অর্জুনমুণ্ডা সরকার।