ঝাড়খণ্ডে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পশ্চিম সিংভুম জেলার দামোদরপুর এলাকায় আজ সোমবার সকাল সাড়ে নয়টার দিকে একটি পিকআপ ভ্যানের সঙ্গে একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে নয়জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২৫ জন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। সিংভুম জেলার জগন্নাথপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে হাতগামারিয়া যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে পিকআপ ভ্যান ও ট্রেলার।
পুলিশ সুপার নরেন্দ্র কুমার সিং এই দুর্ঘটনার কথা নিশ্চিত করে বলেছেন আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিদের নিয়ে স্থানীয় হাসপাতালে গেলে সেখানে কোনো চিকিত্সক না থাকায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। একপর্যায়ে তাঁরা হাসপাতাল তছনছ করেন এবং কাছে থাকা পাঁচটি খালি ট্রাকে আগুন ধরিয়ে দেন। পুলিশ হাসপাতাল তছনছ ও ট্রাকে আগুন দেওয়ার কথা স্বীকার করেছে।