ঝাড়খন্ডে অভিযান ছয় মাওবাদী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ঝাড়খন্ড রাজ্যে গতকাল বৃহস্পতিবার যৌথ বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষে ছয় মাওবাদী নিহত হয়েছে। সংঘর্ষে যৌথ বাহিনীর দুই জওয়ান আহত হয়।পুলিশ জানায়, গতকাল সকালে রাজ্যের লাতেহার জেলার করমডিহির জঙ্গলে যৌথ বাহিনী অভিযান চালায়। এ সময় মাওবাদীরা অতর্কিত হামলা চালায়। পাল্টা জবাবে যৌথ বাহিনীও গুলি ছোড়ে। এরপর টানা বিকেল পর্যন্ত দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।