ঝাড়খন্ডে ট্রেনে আগুন, নিহত ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঝাড়খন্ড রাজ্যের গিরিদি জেলায় গত সোমবার রাতে যাত্রীবাহী একটি ট্রেনে আগুন লেগেছে। এতে দুই শিশুসহ অন্তত সাতজন মারা গেছে। গিরিদি জেলার উপকমিশনার ডি পারওয়া লাকরা জানান, সোমবার রাত আড়াইটার দিকে নিমিয়াঘাট ও পরাশনাথ রেলস্টেশনের মাঝামাঝি এলাকায় হাওড়া-দেরাদুন এক্সপ্রেস নামে ওই ট্রেনের দুটি এসি কামরায় আগুন ধরে যায়। এতে দুই শিশুসহ সাতজন নিহত হয়েছে। পরাশনাথ জানান, ট্রেনের একটি কামরায় সিলিন্ডার গ্যাসের বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণে ওই রুটে ট্রেন চলাচল আংশিক ব্যাহত হয়। ট্রেনটির এক যাত্রী অভিযোগ করেন, আগুন নেভাতে সময়মতো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। টাইমস অব ইন্ডিয়া।