ঝাড়খন্ডে পদদলিত হয়ে ১২ পুণ্যার্থীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঝাড়খন্ডের দেওঘর জেলায় একটি আশ্রমে গতকাল সোমবার পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই নারী।সন্ন্যাসীগুরু ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মবার্ষিকী উপলক্ষে আশ্রমে এক লাখের বেশি লোক জড়ো হয়েছিলেন। সকালের প্রার্থনায় অংশ নিতে একটি হলে ভক্তরা ঠাসাঠাসি করে জড়ো হলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় পদদলিত হয়ে ১২ জনের মৃত্যু ছাড়াও অন্তত ৩০ জন আহত হন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।দেওঘরের ডেপুটি কমিশনার রাহুল পূর্ব বলেন, ‘পুলিশের মাধ্যমে জানতে পেরেছি, কিছু ভক্তের গুজব ছড়ানোর পরিপ্রেক্ষিতে এ দুর্ঘটনা ঘটে। জেলা প্রশাসন বিষয়টি তদন্ত করছে।’ ধর্মীয় উৎসবে যোগ দিতে গিয়ে ভারতে প্রায়ই পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটছে। পুলিশের দুর্বল নিয়ন্ত্রণ এবং আয়োজকদের অব্যবস্থাপনাই এর জন্য দায়ী বলে মনে করা হচ্ছে।এর আগে গত রোববার নয়াদিল্লির কাছে মাথুরায় রাধা অষ্টমী উপলক্ষে এক জমায়েতে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এতে তিনজনের মৃত্যু ছাড়াও অনেকে আহত হন। এএফপি ও জি নিউজ।