ঝাড়খন্ডে মাওবাদী হামলায় ১০ পুলিশসহ ১১ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ঝাড়খন্ড রাজ্যে মাওবাদীদের পেতে রাখা ভূমিমাইন বিস্ফোরণে ১০ পুলিশসহ ১১ জন নিহত হয়েছে। মাওবাদী নেতা কিষেনজিকে হত্যার প্রতিবাদে মাওবাদীদের ডাকা ৪৮ ঘণ্টার বন্ধ্ শুরুর আগের দিন শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় জেলা পুলিশ-প্রধান দেব বিহারি শর্মা জানান, ঝাড়খন্ড বিধানসভার সাবেক স্পিকার ও স্থানীয় সাংসদ ইন্দর সিংয়ের গাড়িবহরে এ ভূমিমাইনের বিস্ফোরণ ঘটে। সাংসদ তখন রাজ্যের রাজধানী থেকে ১৬০ কিলোমিটার দূরবর্তী জঙ্গলাকীর্ণ লাতেহারের লাদু এলাকা সফর করছিলেন। পুলিশ-প্রধান জানান, সাংসদের গাড়িবহরে শক্তিশালী ওই ভূমিমাইন বিস্ফোরণে ১০ পুলিশ সদস্য ও এক কিশোর নিহত হন। এ ছাড়া আহত হয়েছে আরও দুই পুলিশ। তবে সাংসদ নিরাপদেই আছেন।