টনি ব্লেয়ারের মৃত্যু নিয়ে প্রতিবেদন তৈরি করছে বিবিসি!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জন্মিলে মরিতে হবে...’ এটি যেমন চির সত্য, তেমনি স্বজনের চিরবিদায়ে মানুষ শোকে কাতর হয়ে উঠবে, সেটিও স্বাভাবিক। তবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মৃত্যুর আগেই তাঁর চিরপ্রস্থান নিয়ে প্রতিবেদন তৈরি করছে বিবিসি। এতে ব্লেয়ারের সহকর্মীদের কাছে তাঁর সম্পর্কে জানতে চাওয়া হয়। গতকাল এমন খবরই প্রকাশ করেছে দ্য ডেইলি মেইল। একবার হূদ্যন্ত্রের সামান্য সমস্যা হয়েছিল। এ ছাড়া সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক টনি ব্লেয়ার (৫৮)। লেবার পার্টির প্রথমসারির নেতারা বিবিসির এমন কাণ্ডে মোটেও খুশি হননি। দৈনিক সানকে দেওয়া প্রতিক্রিয়ায় লেবার পার্টির এক মুখপাত্র বলেছেন, ব্লেয়ারের জীবদ্দশায়ই তাঁর মৃত্যুকে ঘিরে এমন কাণ্ড খুবই অস্বাভাবিক। এ ব্যাপারে বিবিসির মুখপাত্র বলেন, আমরা মৃত্যুর খবরের ব্যাপারে কোনো মন্তব্য করি না।