টরন্টো মাতালেন সাবিনা- হাদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টরন্টোর বাংলাদেশ ফেস্টিভ্যালে সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আবদুল হাদী
টরন্টোর বাংলাদেশ ফেস্টিভ্যালে সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আবদুল হাদী

টরন্টো প্রবাসীদের মাতিয়ে গেলেন বাংলাদেশের দুই জনপ্রিয় সংগীত শিল্পী সাবিনা ইয়াসমিন ও সৈয়দ আবদুল হাদী। প্রথমবারের মতো এই গুণী দুই শিল্পীকে এক মঞ্চে পেয়ে টরন্টোর বাংলাদেশিদের খুশির সীমা ছিল না।

বৃষ্টি উপেক্ষা করে কানাডার সংস্কৃতিপ্রেমী বাঙালিরা ছুটে এসেছিলেন ১৩ মে অনুষ্ঠিত এই বাংলাদেশ ফেস্টিভ্যালে। বাংলাদেশ থেকে আসা বাংলা সংগীতের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন, ঢাকার চলচ্চিত্রের স্বর্ণালি যুগের প্লেব্যাক সম্রাট সৈয়দ আব্দুল হাদী এবং ‘এভারগ্রীনখ্যাত’ ফেরদৌসের পরিবেশনা মুগ্ধ করে সকলকে। দেশের গানের কথায় দীপঙ্কর গাঙ্গুলির বাঁশির সুর মোহিত করে সবাইকে।

বাংলাদেশ ফেস্টিভ্যাল ২০১৭ উপলক্ষে মঞ্চে শুভেচ্ছা জানান কানাডায় বাংলাদেশের হাইকমিশনার মিজানুর রহমান, কানাডার অন্টারিওর সিটিজেন শিপ ও ইমিগ্রেশন মন্ত্রী ল্যরা অ্যালবেনিজ, সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম মনি, উত্তরা লেডিস ক্লাবের আজীবন সদস্য রাজিয়া ইসলাম, কানাডার ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অমিত চাকমা, কানাডার শেরাইডান কলেজের সিনেট স্পিকার অধ্যাপক ড. মোজাম্মেল খান, রেড্ডিস ফিজিও রিহাব ইনক এর কর্ণধার ডা. রেড্ডি মুত্তুকুরু, কানাডার অক্সফোর্ড কলেজের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াজিদুদ্দিন, বাংলাদেশ ফেস্টিভ্যালের কনভেনর শহীদুল ইসলাম মিন্টু, চেয়ারম্যান রেজাউল কবীর, চিফ কনভেনর আব্দুল হালিম মিয়া, রিয়েলটর আব্দুল আউয়াল, ওকপার্ক মর্টগেইজ গ্রুপের ম্যানেজিং পার্টনার আসহাব উদ্দিন খান (আসাদ), কানাডা ন্যাশনাল কনস্ট্রাকশনের চেয়ারম্যান মোহাম্মদ হাসান, কানাডা বাংলাদেশ অ্যাসোসিয়েশন (সিবিএ) এর অন্যতম পরিচালক কামরুল হাফিজ, মুক্তিযোদ্ধা শরীফ সালাম, এনআরবি টিভির কো-চেয়ারম্যান মাসকে জান্নাত, ফেস্টিভ্যালের প্রধান সমন্বয়কারী ইউসুফ শেখ, প্রোগ্রাম ডিরেক্টর আফিয়া বেগম, কো চিফ কো অর্ডিনেটর নাজমুল মুনশি, কো চিফ কো-অর্ডিনেটর সিরাজুল ইসলাম এবং চিফ অ্যাডমিনিস্ট্রেটর স্বপ্না দাস।

 ‘ধনধান্য পুষ্পে ভরা’ এই দেশের গানে নৃত্য পরিবেশন করেন এই প্রজন্মের বাঙালি শিল্পী অক্ষরা, সাক্ষরা, ফারিন, ফারজিন, সাথী, তিন্নি, দীপশিখা, আনিকা ও প্রিয়াঞ্জনা।

টরন্টোর শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করেন শাওন ফারুক, রুবেল, সংগীতা মুখার্জি, এবং সুমি বর্মণ। শাস্ত্রীয় নৃত্য পরিবেশন করেন অবন্তী মুখার্জি।

বাংলাদেশের অবহেলিত শিশুদের নিয়ে কাজ করা সংগঠন ‘ডিসট্যান্ট চিলড্রেন’ তাদের কার্যক্রম তুলে ধরে।

ফেস্টিভ্যালের বিভিন্ন পর্ব সঞ্চালনা করেন অজন্তা চৌধুরী, দিলারা নাহার বাবু, আসমা হক, ফারাহানা আহমেদ, এবং মাহবুবুল হক ওসমানী।

সাপ্তাহিক বাংলা মেইল বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করে।