টরন্টোতে ইমরান গাইবেন ২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী ইমরান কানাডার টরন্টোতে গাইবেন আগামী ২ এপ্রিল। টরন্টোতে এটাই ইমরানের প্রথম সংগীতানুষ্ঠান। টরন্টোর ড্যানফোর্থের মিজান কমপ্লেক্স অডিটরিয়ামে এই সংগীত সন্ধ্যার নাম দেওয়া হয়েছে ‘এ মিউজিক্যাল নাইট উইথ ইমরান’। ইমরান-সংগীত সন্ধ্যার আয়োজক সিবিসিও (কানাডা বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন) এবং আশিকিন এন্টারটেইনমেন্ট। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় রয়েছেন হাকিম খান। সঞ্চালনায় থাকবেন দিলারা নাহার বাবু ও অজন্তা চৌধুরী।
সংগীত সন্ধ্যার টিকিটের মূল্য ২০ ডলার (সাধারণ), ৫০ ডলার (ভিআইপি)।